Main Menu

admin

 

বিশ্বকাপ ফুটবল আসরের পর কাতারের আমিরের বাংলাদেশ সফরে আগ্রহ

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের পর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন কাতারের আমির। মঙ্গলবার (২৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী মাহদি সাইদ আল কাহতানি এ কথা জানান। এসময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। তিনি গত মাসে দোহায় দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজন করার জন্য কাতারকে ধন্যবাদ জানান।Read More


বিপিএলে ভালো করতে সিলেটবাসীর সহযোগিতা চাইল সিলেট স্ট্রাইকার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নবম আসরে সিলেট দলের মালিকানা কিনেছে ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। নতুন মালিকানা ও নতুন নামে এবারের আসরে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেছেন দলের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী। আর সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিপিএল এর সিলেট পর্বের খেলায় পুরো শহরকে সাজানো, প্রচার ও দলকে সমর্থন জোগাতে সবধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে টিম সিলেট স্ট্রাইকার্স। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র বলেন, ‘আজ আমাদের জন্যRead More


সদর আ.লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে বিভিন্ন ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ হিরন মিয়া চেয়ারম্যান এর সাথে মঙ্গলবার (২৫ অক্টোবর) বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ তারা মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজম আলী, টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ হাফসা মিয়া, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশিক মিয়া মেম্বার, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণRead More


সদর উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির মাজার জিয়ারত ও বঙ্গ বন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ

বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট সদর উপজেলা নব—গঠিত কমিটি সভাপতি কান্দিগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোগলগাঁও ইউপির চেয়ারম্যান মোঃ হিরন মিয়া দরগাহ হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত ও সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন। সোমবার (২৪ অক্টোবর) বাদ আছর মাজার জিয়ারত পরে, পুস্পস্তবক অর্পণ, পরে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান ও সহ সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাকRead More


সিলেট ট্যুরিস্ট ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঐতিহ্যবাহী সিলেট ট্যুরিস্ট ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৪ অক্টোবর সোমবার দুপুরে নগরীর গার্ডেন ইন হোটেলের হলরুমে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ক্লাব সভাপতি রোটারিয়ান মো. কামরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও জালালাবাদ এসোসিয়েসন (রিয়াদ, সৌদি আরব) এর সভাপতি বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের অফিসার্স ইনচার্জ মো. আখতার হোসেন, ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের অফিসার্স ইনচার্জRead More


শি জিনপিংকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘নিঃসন্দেহে আপনার পুনর্নির্বাচন আপনার নেতৃত্ব, সাফল্য ও দৃষ্টিভঙ্গির ওপর চীন এবং চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের আস্থার একটি উপযুক্ত স্বীকৃতি। সিপিসির ২০তম কংগ্রেসের সফল সমাপ্তির জন্য আন্তরিক অভিনন্দন জানাই।’ শেখ হাসিনা বলেন, সিপিসির প্রথম শতবর্ষের লক্ষ্য ছিল ২০২০ সালের মধ্যে একটি মধ্যপন্থি সমৃদ্ধ সমাজ গঠন করা। এই টার্গেট নিয়েই প্রেসিডেন্ট শি জিনপিংRead More


আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ

আসন্ন আরব সম্মেলনে অংশ নিতে পারছেন না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শারীরিক জটিলতার কারণে ভ্রমণ এড়িয়ে চলতে চিকিৎসকের পরামর্শ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আলজেরিয়ার প্রেসিডেন্টে কার্যালয়। খবর আল জাজিরা’র। তবে যুবরাজের শারিরীক অবস্থা এবং আরব সম্মেলনে যোগ না দেওয়ার প্রসঙ্গে শনিবার তাৎক্ষণকিভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি রিয়াদ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী ১ নভেম্বরের আরব সামিটে অংশগ্রহণ না করতে পারার জন্য ক্ষমা চেয়েছেন যুবরাজ সালমান। আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবৌনির সঙ্গে টেলিফোনে আলাপকালে আরব সম্মেলনে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। করোনা মহামারির পর প্রথমবার অনুষ্ঠিত হতেRead More


বন্যা দুর্গতদের পুনর্বাসনে দরগাহে হযরত শাহজালাল (র.) এইড অর্গানাইজেশন’র নগদ অর্থ বিতরণ

দরগাহে হযরত শাহজালাল (র.) এইড অর্গানাইজেশন এর উদ্যোগে বন্যা কবলিতদের পুনর্বাসনের লক্ষে কানাইঘাট, গোয়াইনঘাট, ছাতক, মোল্লারগাঁও, জাফলং ও মোগলাবাজার সহ বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে দরগাহ হযরত শাহজালাল (র.) দরগাহ শরীফ প্রাঙ্গণে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দরগাহ হযরত শাহজালাল (র.) মাজার শরীফের মোতাওয়াল্লি সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, সরেকওম বহলুল কবির (সনেট), খাদিম পরিবারের মুফতি মো. হাসান, মুফতি বদরুন নূর সায়েক, সৈয়দ সাব্বির আহমদ দুরুদ, মুফতি মো. সোহেল, মুফতি রায়হান উদ্দীন মুন্না, মুফতি কমর উদ্দীনRead More


গোলাপগঞ্জে ইয়াবার বড় চালানসহ আটক ১

সিলেট জেলার গোলাপগঞ্জে ৫২০ পিস ইয়াবাসহ আলম হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ অক্টোবর) ভোরে দত্তরাইল মিশ্রপাড়া গ্রামে অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের মৃত আতলীব আলীর ছেলে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার জাবেদ মাহমুদ।


এবার কাহিনিকার পরীমণি

নায়ক-নায়িকারা শুধু ক্যামেরার সামনেই তাদের দ্যুতি ছড়ান না, পেছনেও অনেকে মেধার বহিঃপ্রকাশ ঘটান। এটা বিশ্বজোড়া তারকাদের বেলাতেই ঘটে। যদিও ঢালিউডের ক্ষেত্রে সেটির সংখ্যা খুব বেশি নয়; হাতেগোনা মাত্র কয়েকজন সেই স্বাক্ষর রেখেছেন। এবার সেই ধারাবাহিকতায় কাহিনিকার হিসেবে চমক দেখাতে যাচ্ছেন নায়িকা পরীমণি। তার কাহিনি অবলম্বনে বড় একটি নির্মাণের ঘোষণা আসছে জন্মদিনের (২৪ অক্টোবর) বিশেষ উপহার হিসেবে। নিশ্চিত হওয়া গেছে, পরীর কাহিনি ধরে ‘নতুন জন্মের গল্প’ নামের এই প্রজেক্টটির চিত্রনাট্য ও নির্মাণে আছেন রুদ্র হক। নির্মাতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আসলে পরীমণির জন্মদিনে সবার জন্য বিশেষ চমক হিসেবে থাক। কালই (২৪Read More