admin
আমরা যুদ্ধ নয়, শান্তি চাই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমাদের সক্ষমতা অর্জন করতে হবে, যাতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবসময় ধরে রাখতে পারি। সেদিকে লক্ষ্য রেখেই আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে (বাহিনীকে) উপযুক্ত করে তৈরি করছি। আজ রোববার সকালে বাংলাদেশ নৌবাহিনীর এভিয়েশন বহরে দু’টি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট এমপিএ-৮৩২২ ও এমপিএ-৮৩২৭ সংযোজন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল এভিয়েশন হ্যাঙ্গারের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমাদের সুশৃঙ্খল সশস্ত্রবাহিনী দেশের সীমানা ছাড়িয়ে আজ আন্তর্জাতিক পরিমণ্ডলেওRead More
জেলা প্রশাসকের সাথে বৈঠকে সুরাহা হয়নি, কাল থেকে পরিবহন শ্রমিকদের ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক
সিলেট জেলা প্রশাসকের সাথে বৈঠকের পরও কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসেনি সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার থেকে জেলা পণ্য পরিবহন বন্ধ রাখার ব্যাপারে অনড় বলে জানিয়েছেন তারা। সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে সোমবার সকাল ৬ টা থেকে ৪৮ ঘন্টার এই ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পণ্য পরিবহন শ্রমিকদের ধর্মঘট আহ্বানের প্রেক্ষিতে সোমবার বিকেলে সংগঠনটির নেতাদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বৈঠকে ধর্মঘট থেকে সরে আসার জন্য অনুরোধ জানান তিনি। তবে এই বৈঠক শেষে ধর্মঘট থেকেRead More
থানার দালালদের ব্যাপারে সজাগ থাকতে বললেন বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন- ‘কোনো দালাল বাটপার যাতে থানায় দালালী করতে না পারে। সে ব্যাপারে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধা থেকে যেন কোনো অসহায় গরীব মানুষ বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ রাখতে হবে। দেশ ও জাতি আগাতে হলে সবাইকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে। শনিবার (২৯ অক্টোবর) সকালে মাধবপুর থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও মাধবপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক কাওছার আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায়Read More
বালুচরে ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন শফিউল আলম চৌধুরী নাদেল
সিলেট নগরীর বালুচর নয়াবাজারস্থ আল ইসলাহ দলদলী সড়ক সংলগ্ন যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন চৌধুরীর ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় বালুচর নয়াবাজারস্থ এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাস সোয়েব, ৫নং টুলটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু,Read More
সদর উপজেলা স্পোর্টস একাডেমির ফুটবল ক্যাম্প পরিদর্শন করলেন বাফুফের কর্মকর্তা
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধনকৃত সদর উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের ফুটবল ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফের টেকনিক্যাল কর্মকর্তা মাহবুব আলম পলো। শনিবার সকালে সিলেট সদর উপজেলার শাহী ঈদগাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এসময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, খাগড়াছড়ি ডিএফএর সাধারণ সম্পাদক তুহিন কুমার দে, কোচ জাহেদ আহমদ, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক ওলিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুহিন আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ জামিল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য নাজিম উদ্দিন, আজিরRead More
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
দীর্ঘদিন পর কোন কাউন্সিল অধিবেশন কর্মীসভা আহবান না করে সর্বজন সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিত কর্তৃক প্রত্যাখাত মাননীয় সভানেত্রী কর্তৃক প্রত্যাখ্যাত ও ৩ বছর পূর্বে মৃত একটি কমিটি সম্পন্ন অগঠণতান্ত্রিক অগণতান্ত্রিক একপত্রে সাংগঠনিক নিয়মনীতি বর্হিভূত রাতে আধারে ঘোষনার প্রতিবাদে সিলেট সদর উপজেলা তৃণমূল আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি সদর উপজেলার বিভিন্ন প্রদক্ষি করে তেমুখী পয়েন্টে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে অনুষ্ঠিত হয়। কান্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার শাহাব উদ্দিন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিতRead More
কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার বিকাল সাড়ে ৩টায় শহরতলির তেমুখি পয়েন্ট থেকে ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত মিছিলটি টুকের বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি, কান্দিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক, মোগল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হিরণ মিয়া। সভাপতির বক্তব্যে মোঃ নিজাম উদ্দিন বিভিন্ন ইউনিয়ন কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন- সদর উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের মনোভাবRead More
উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছোক শিক্ষার্থীদের দিনব্যাপী পরামর্শের আয়োজন করে Education Care Bangladesh
ডেক্স নিউজঃ উচ্চ শিক্ষার জন্য আগামী সেশনে- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করতে ইচ্ছুক সকল শিক্ষার্থীদের নিয়ে আগামী শনিবার (২৯ শে অক্টোবর ২০২২ ইং) সিলেটের পূর্ব জিন্দাবাজারে Hotel Grand Palace এ মাল্টি ডেস্টিনেশন এডুকেশনাল এক্সপো করতে যাচ্ছে সিলেটের জনপ্রিয় প্রতিষ্ঠান Education Care Bangladesh | আগামী ২৯ শে অক্টোবর (শনিবার) এডুকেশন এক্সপোতে UK, CANADA, AUSTRALIA, USA and EUROPE এ পড়াশোনা করার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য থাকছেঃ সেইসব দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা সম্পর্কে ধারণা, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আর্থিক স্বচ্ছলতা সম্পর্কে ধারণা, বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে ইংরেজী যোগ্যতা সম্পর্কে ধারণা,Read More
জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস চৌধুরী লিটনের ঘোড়া মার্কার সমর্থনে শান্তিগঞ্জ বাজারে পথসভা
আগামী ২ নভেম্বর জগন্নাথপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী লিটনের ঘোড়া মার্কার সমর্থনে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দিন ব্যাপী বিভিন্ন ইউনিয়নের গ্রামে ও বাজারে ঘোড়া মার্কায় ভোট ও সকলের দোয়া চান চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী লিটন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি ইলিয়াস মিয়া, সাইদুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মিন্টু চৌধুরী, ইসকন্দর মিয়া, ময়নু মিয়া, অনুর মিয়া, সায়েম আহমদ, আবুল কাশেম, জাহাঙ্গীর আহমদ, আব্দুস সামাদ, মুকিত মিয়া, মুহিত চৌধুরী, আব্দুল মজিদ, আলী হোসেন, রায়হানRead More
ইউক্রেনকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে যুক্তরাষ্ট্র
রাশিয়ার ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে অত্যাধুনিক হক (এইচএডব্লিউকে) আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন। হক ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থাটি স্টিঞ্জার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আপগ্রেড সংস্করণ। স্টিঞ্জার হলো স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার আক্রমণ শুরুর পর স্টিঞ্জার ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসন প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি (পিডিএ) ব্যবহার করবে। ভিয়েতনাম যুদ্ধের সময়কার প্রযুক্তিতে এই হক সরঞ্জাম তৈরি হলেও বেশ কয়েক দফা এগুলো হালনাগাদ করা হয়েছে। পিডিএ’র আওতায় যুক্তরাষ্ট্রRead More

