দক্ষিণ সুরমায় টিলা ধসে নারীর মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় টিলার মাটি ধসে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ও নারীর ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার লালাবাজাস্থ ফুলছি টিলাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় লালাবাজারের ফুলছি টিলাবাড়ীর বাবুল মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৩৫) ও ছেলে তানবির আহমদ (১৪) ঈদ উপলক্ষ্যে ঘর লেপার মাটি আনতে পার্শ্ববর্তী সুমন মিয়ার টিলার নিচে যান। সাবল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলার উপর হতে মাটির চাকা ধসে পড়লে সেলিনা বেগম (৩৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ও ছেলে তানবির আহমদ গুরুতর আহত হন।
আহত অবস্থায় তানবিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More

