সিলেটের লামাকাজী এলাকায় সুরমা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সিলেটের বিশ্বনাথের লামাকাজী এলাকায় সুরমা নদী থেকে আব্দুল মালেক (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জুলাই) সকালে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে।
মৃত আব্দুল মালেক বিশ্বনাথ থানাধীন লামাকাজী রাজপুর গ্রামের জয়দুল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে লামাকাজী এলাকাস্থ সুরমা নদীতে নৌকার উপর আব্দুল মালেকসহ কয়েকজন জুয়া খেলছিলেন। এ সময় গ্রামের লোকজন গরু চোর সন্দেহে চিৎকার করলে গ্রামবাসী বেরিয়ে আসলে অন্যরা নদী সাতার কেটে পালিয়ে গেলেও মালেক পানি তলিয়ে মারা যায়।
এদিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো বলেও জানান ওসি।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

