নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধীদের সিলেট মেট্রোপলিটন পুলিশ ব্যতিক্রমী সেবা চালু করলো
আজ ১৭ মার্চ, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ করেছে।
মহানগরের ৬টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সার্ভিস ডেস্ক চালু করেছে পুলিশ। প্রতিটি থানায় আইন-শৃঙ্খলা রক্ষা ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি পৃথকভাবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সেবা প্রদান কার্যক্রম আজ (১৭ই মার্চ) থেকে শুরু হয়েছে।
এসএমপি সূত্র জানায়, উক্ত সার্ভিস ডেস্কের ইনচার্জ হিসেবে একজন নারী উপ-পরিদর্শক পদমর্যাদার একজন নারী কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ডেস্কের দায়িত্বপ্রাপ্ত নারী কর্মকর্তাগণ থানায় আগত বিভিন্ন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ২৪ঘন্টা সার্ভিস প্রদান করবেন।
এই সার্ভিস ডেস্কটি সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ববধায়নে পরিচালিত হবে।
এসএমপি’র ৬ টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- কোতোয়ালী মডেল থানার এসআই রিংকুরানী দাশ (০১৭১২-৮১৫৯৬২), জালালাবাদ থানার এসআই শাহিনূর বেগম (০১৭৬৮-৫২১৯২৯), এয়ারপোর্ট থানার এসআই শাহনাজ আক্তার (০১৭১৬-৩৮৭৬৪০), দক্ষিণ সুরমা থানা এসআই মল্লিকা তাংক্ষান্তা (০১৭৫৩-৮২০৬৬৬), মোগলাবাজার থানার এসআই হাসিনা খাতুন (০১৭১৭-৪২০২৭৯) এবং শাহপরাণ (রহ.) থানার এসআই জুবেদা বেগম (০১৭২০-৯০২২৭৬)।
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তার জন্য যে কোনো প্রয়োজনে উল্লিখিত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও ২৪ ঘন্টা এসএমপি’র কন্ট্রোল রুম (০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮)-এর সেবা চালু রয়েছে।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

