সাংবাদিক সাইফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যে মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন প্রেসক্লাব
সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নগরনিউজ২৪ডটকমের সম্পাদক মো: সাইফুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
মঙ্গলবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ক্লাব সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন, এ ধরণের মিথ্যে মামলা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যমের পথ চলার অন্তরায়। তারা মামলাটি দ্রুত প্রত্যাহার করার জোর দাবী জানান।সেই সাথে নেতৃবৃন্দ জনস্বার্থে সাংবাদিকতার বিকাশ ও উন্নয়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু
সিলেটবাসীর বিভিন্ন যুক্তিসংগত দাবি আদায় ও প্রবাসীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবিRead More
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More

