কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা সব সময় প্রাসঙ্গিক : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা হবে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির মাজারে পুষ্পাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, নজরুলের প্রাসঙ্গিকতা সব সময়ই আছে এবং থাকবে। তার যে অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদী চেতনা, সেই চেতনাকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
সূত্র : বাসস
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

