গোলাপগঞ্জে চার শতাধিক গুলিসহ ৪টি রাইফেল উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জে ৪৩০টি গুলিসহ ৪টি রাইফেল (পয়েন্ট ২২ বোর) উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শক্রবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
জানা যায়- বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল রাত আড়াইটার দিকে গোলাপগঞ্জ থানার নুরুল মিয়ার বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৩০টি গুলিসহ ৪টি রাইফেল উদ্ধার করে।
এ অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান-আল-আলম এবং এএসপি সোমেন মজুমদার।
পরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

