প্রধানমন্ত্রীর উপহার বাড়ী হস্তান্তর করলো সিলেট জেলা পরিষদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নপুরী আধাপাকা বাড়ি সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের হতদরিদ্র ফখর উদ্দিনের পরিবারের কাছে হস্তান্তর করেছে সিলেট জেলা পরিষদ।
সিলেট জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ( ১ এপ্রিল) বেলা ২টায় বাড়ি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিত সিংহ, প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, ১ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর, ২ নং ওয়ার্ড সদস্য মো: মতিউর রহমান, ৫ নং ওয়ার্ড মহিলা সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, প্রকৌশলী হাসিব আহম্মেদ, টুকেরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ।
বাড়ি পেয়ে হতদরিদ্র সুবিধাভোগী ফখর উদ্দিন আনন্দিত। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশসহ তার সুস্থতা কামনা করেছেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More

