শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সম্পাদক সেলিম আহমদকে বাদাঘাট ইয়াং সমাজকল্যাণ পরিষদের সংবর্ধনা
সিলেট জেলা ট্রাক, পিকাপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ( রেজি নং ২১৫৯) এর জালালাবাদ থানা উপ-কমিটির নব-নির্বাচিত সম্পাদক মোঃ সেলিম আহমদকে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের অন্তর্গত বাদাঘাট ইয়াং সমাজকল্যাণ পরিষদ শুক্রবার (২৬ মার্চ) বিকেলে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করেছে।
এসময় উপস্থিত ছিলেন, বাদাঘাট ইয়াং সমাজকল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, অর্থ সম্পাদক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ উদ্দিন, ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ, সদস্য সালাহ উদ্দিন, আব্দুল হামিদ, ছমির মিয়া, তৈমূছ আলী, কবির আহমদ, কাইয়ূম হাওলাদার, এম এ রাসেল রাসেল সরকার, শাহ আলম, শ্রমিক সদস্য বাচ্চু মিয়া ও ময়না মিয়া প্রমূখ।
Related News
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করলেন, শাহ মুনিম
বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণRead More
মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভারRead More

