আসংখ্যাধীন অবস্থায় ওসমানী হাসপাতালে নোয়াগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত উকিল আলী
সিলেটের জালালাবাদ থানাধীন নোয়াগাঁওয়ের রশিদ আলীর ছেলে উকিল আলী প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসংখ্যাধীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত যুবকের চাচা মোঃ ময়না মিয়া জানান, সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টায় নিজ বাড়ী থেকে পার্শ্ববর্তী চুইস গেইট এলাকায় যাওয়ার পথে হারুনুর রশীদ এর বাড়ীর সামনে পৌছা মাত্র পরিকল্পিত ভাবে সঙ্ঘবদ্ধ হয়ে হারুনুর রশীদের ছেলে শাহ আলম, আলমাস আলীর ছেলে ফয়সল আহমদ, আলকাছ আলীর ছেলে আব্দুল্লাহ ও উবায়দ উল্লাহ, মৃত আসদ আলীর ছেলে ফয়জুল হক, ইলিয়াস আলীর ছেলে তোফায়েল, হাফিজ আলী ছেলে নূর আহমদ গংরা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত করে। ময়না মিয়া বলেন, একই গ্রামের হারুনুর রশীদ হুকুম দিয়ে এঘটনাটি ঘটান। আহত উকিল আলী ওসমানী হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার দাবী করেন তিনি।
Related News
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

