সিলেটে দ্বিতীয় দিন ভ্যাকসিন নিলেন যতজন
সিলেটে রোববার (৭ ফেব্রুয়ারি) শুরু হয়েছে করোনার টিকাদান কর্মযজ্ঞ।
সোমবার (৮ ফেব্রুয়ারি) এ কার্যক্রমের ছিলো দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে সিলেট জেলায় ভ্যাকসিন নিয়েছেন ১৭৪৮ জন। এর মধ্যে পুরুষ ১২৫৮ ও নারী ৪৯০ জন। তথ্যটি জানিয়েছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
তিনি জানান, টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিন সিলেট জেলায় মোট ১৭৪৮ জন গ্রহণ করেছেন ভ্যাকসিন। এর মধ্যে ১৭৪৮ জন পুরুষ ও ৪৯০ জন নারী।
ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, উপজেলাগুলোর মধ্যে সিলেট সদরে ১১০, দক্ষিণ সুরমায় ৪০, বিশ্বনাথে ৩০, গোলাপগঞ্জে ৪৮, বিয়ানীবাজারে ৮০, জকিগঞ্জে ৭৯, কানাইঘাটে ১০, জৈন্তাপুরে ৩৩, ওসমানীনগরে ১১, বালাগঞ্জে ২৮, গোয়াইনঘাটে ৩০, ফেঞ্চুগঞ্জে ১৯ ও কোম্পানীগঞ্জে ১০ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন।
জানা গেছে, সিলেটের প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি করে করোনা ভ্যাকসিন প্রদান বুথ স্থাপন করা হয়েছে।
সবাইকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান ডা. প্রেমানন্দ মণ্ডল।
Related News
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More

