অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন সংগঠনের কর্মসূচী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সিলেটে জেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, গণতন্ত্রী পার্টিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, একুশের মিছিল, প্রভাতফেরী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিলেট জেলা প্রশাসন : সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ২১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহীদ মিনার পর্যন্ত একুশের মিছিল বের করা হবে। ঐদিন সন্ধ্যা ৬ টায় কবি নজরুল অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা ও মহানগর আওয়ামী লীগ: ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ৮টায় জিন্দাবাজারস্থ ওভারসিজ সেন্টার হতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেল ৩ টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বেতার,সিলেট কেন্দ্রের পক্ষ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল ৭টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা করা হয়েছে।
জেলা যুবলীগ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচী গ্রহণ করেছে সিলেট জেলা যুবলীগ। আজ শুক্রবার সকাল ৮ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা করা হয়েছে।
মহানগর যুবলীগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট মহানগর যুবলীগের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেসকাল ৯ টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্হবক অর্পন করেন নেতৃবৃন্দ।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

