ট্রাক চাপায় নিহতদের কফিন নিয়ে নগরীতে মিছিল
সিলেট নগরীর সুবিদবাজার ফাজিলচিশ্তে ট্রাক চাপায় নিহত সজিব ও লুৎফুরের কফিন নিয়ে বিক্ষোভ করেছেন তাদের সতীর্থরা। এসময় বিক্ষোভকারীরা নগরীর ভেতর দিয়ে বেপোরোয়াভাবে ট্রাক চলাচল বন্ধের দাবি জানানো হয়।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ট্রাক চাপায় নিহত সজিব ও লুৎফুরের জানাযা শেষে নগরীতে কফিন নিয়ে মিছিল বের করে হ্যাল্পিং হ্যান্ডস নাে নামে একটি সংগঠন। মিছিলটি দরগা থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্টে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের সভাপতি আবু সালেহ মোঃ তাহের এর সভাপতিত্বে, সালেক আহমেদের পরিচালনায়,
এসময় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, আব্দুস সালাম টিপু, এবি মজুমদার রনি, আলী আহসান হাবীব, আজিজ খান সজিব, রাসেল আহমদ খান, ছদরুল ইসলাম লোকমান, গোলাম রাব্বানী, ফারুক আহমেদ, আজহার আলী অনিক, আবুল বাশার, মেহরাজ ভুঁইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ, রনি পাল, বাইন উদ্দিন, কাওসার চৌধুরী, মাহমুদুল হাসান, মহসিন মজুমদার, প্রদীপ পাল, ইবনে জাহান তানভির, কামরান উদ্দিন অপু,মোহাম্মদ রিপন, আতিকুর রহমান অমি, সৈয়দ মিনহাজ, মোস্তাক আহমদ, আশিকুর রহমান তারেক, মোতালিব পাশা, ফারুক আহমেদ(২), গুলশান আহমেদ, মেজ আহমেদ, জাহেদ আহমদ, রাব্বি ইসলাম, নয়ন মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা জন্মেছি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করার জন্য নয়। অনতিবিলম্বে নগরীতে ভারী ট্রাকের প্রবেশ বন্ধ করতে হবে। এই বেপরোয়া ট্রাকের কারণে একের পর এক মানুষ মারা যাচ্ছে। প্রয়োজনে বাইপাস সড়ক ব্যবহার করা হোক। কিন্তু নগরীতে আর যেন ট্রাকের কারণে কারো লাশ দেখতে না হয়। অন্যথায় সিলেটের জনগণকে সাথে নিয়ে ভারী ট্রাক চলাচল প্রতিরোধে ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

