সিলেট ও সুনামগঞ্জে র্যাবের পৃথক অভিযানে মাদকসহ ৩ জন আটক
র্যাব-৯ এর পৃথক পৃথক অভিযানে সুনামগঞ্জ সদর উপজেলা ও সিলেট মেট্রোপলিটন এলাকার জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে।
র্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এই পৃথক অভিযান পারিচলনা করে। আটককৃতদের মধ্যে সুনামগঞ্জ হতে ২ জন ও সিলেট জালালাবাদ থানা এলাকা হতে ১ জনকে আটক করা হয়।
অভিযানে আটককৃতরা হলো সুনামগঞ্জ সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত রফু মিয়ার ছেলে আব্দুল বশির, একই উপজেলার কামারভিটা গ্রামের সুরুজ মিয়ার ছেলে মানিক মিয়া ও জালালাবাদ থানার পাঠানটোলা দর্জিপাড়া গ্রামের মৃত তজিমুল আলীর ছেলে শাহেদ আলী।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করেছে র্যাব।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

