রিভলবার নিয়ে আখালিয়ার রাস্তায় ঘুরছিলেন ‘সন্ত্রাসী’ সুমন!
সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার এলাকা থেকে একাধিক মামলার আসামি ‘সন্ত্রাসী’ সুমন মিয়াকে (২৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় সুমন একটি বিদেশি রিভালবার নিয়ে রাস্তায় ঘুরছিলেন।
আটকের সময় সুমনের কাছ থেকে ওই অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করে র্যাব। সে জালালাবাদ থানার নোয়াপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
মহানগর পুলিশ (এসএমপি) জানায়, এসএমপি’র বিভিন্ন থানায় সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যেগুলো আদালতে বিচারাধীন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More

