বিজয় দিবসে শহীদদের প্রতি সম্পাদক পরিষদ সিলেটের শ্রদ্ধা নিবেদন
মহান বিজয় দিবসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ, সিলেট।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে সম্পাদক পরিষদ, সিলেটে পক্ষ থেকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদ, সিলেটের সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি অপূর্ব শর্মা, ওবায়দুল হক চৌধুরী মাসুম, সাধারণ সম্পাদক আবদুল মুকিত, অর্থ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, সদস্য দিপু সিদ্দিকী, দৈনিক সিলেটবাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, দৈনিক সিলেটের হালচাল’র সম্পাদক ও প্রকাশক ছুরত আলী প্রমুখ।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

