শহীদ বুদ্ধিজীবী দিবসে সমকাল সুহৃদ সমাবেশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় যখন সুনিশ্চিত, সেই সময়ে আরও আগ্রাসী হয়ে উঠেছিল পাকিস্তান বাহিনী ও তাদের দোসররা। বাংলাদেশের শুভসূচনাকে নস্যাৎ করতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাজাকার-আল বদর-আল শামসদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী এদেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজেদের বাসাবাড়ি থেকে তুলে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করে।
বিগত বছরগুলোর ন্যায় বাঙালি জাতির এই সূর্য সন্তানদের অতল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট জেলা শাখা। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সুহৃদ সমাবেশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ফটো সাংবাদিক ও সুহৃদ সমাবেশ, সিলেটের অন্যতম উপদেষ্টা ইউসুফ আলী, সিলেট সুহৃদ সভাপতি সুব্রত বসু, সিনিয়র সহ-সভাপতি সুজিত দাশ, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, পাঠচক্র সম্পাদক তমালিকা দত্ত, দীপ্ত দত্ত প্রমুখ।
Related News
মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীক পেয়েছেন
সিলেটের ঐতিহ্যবাহী মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীকRead More
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করলেন, শাহ মুনিম
বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণRead More

