পররাষ্ট্রমন্ত্রীর সুস্থতা কামনায় জালালাবাদে দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের কুরিরগাঁও বাজারে বাহরাইন মোমেন ফাউন্ডেশনের সভাপতি সামসুল হক হাবিবির উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও তার সহধর্মিণী সেলিনা মোমেন এর সুস্থতা কামনা করে ১২০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, মাস্ক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর ) সকাল ১১টায় কুরিরগাঁও বাজার মুক্তিযোদ্ধা কার্যালয়ের সম্মুখে খাদ্যসামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আশক আলী, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি সদস্য মোঃ গেদন মিয়া, ইউপি সদস্য মোঃ শরিফ আলী ও মন্তকা আহমদ, জেলা যুবলীগ নেতা মোঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আমিনুল হক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মজম্মিল আলী, সিরাজ উদ্দিন, ইমাম উদ্দিন, লিনিখ বিশ্বাস, নূরুল আমিন, আব্দুল কাদির, কালা শাহ, আলাল আহমদ প্রমূখ।
দোয়া পরিচালনা করেন কালারুকা পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম খতিব মাওলানা আবুল কালাম।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

