শাবির লেকে মাছের পোনা অবমুক্তকরণ
সিলেট সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনের লেকে প্রধান অতিথি হিসেবে এ পোনা মাছ অবমুক্ত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
পোনা অবমুক্তকরণ শেষে শাবি উপাচার্য বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় সুশাসনের রোলমডেল। যারা বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করেছে আমরা তাদেরকে শক্ত হাতে দমন করেছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত দিক থেকে অনেক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। আগামীতে ১২’শ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের চিত্রই পাল্টে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও গবেষণা ইত্যাদির দিক দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে এগিয়ে রয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি লেক রয়েছে। এতে আমরা ১ম বারের মতো একটিতে ৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করলাম। ধীরে ধীরে আগামীতে সবকটিতে মাছের পোনা ছাড়া হবে। পুকুর পরিচর্যা, মাছের প্রজনন ও মাছের পরিচর্যায় মৎস অধিদপ্তরের সার্বিক সহযোগিতা কামনা করেন উপাচার্য।’
এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ও সচিবের একান্ত সচিব এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আজিজুল ইসলাম শামীম কে ধন্যবাদ জানান উপাচার্য।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, সিলেট সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
Related News
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সার্বিক কার্যক্রম বিস্তারে যুক্তরাষ্ট্রে নতুন মাইলফলক উন্মোচিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ওRead More

