মেজরটিলায় ফিজাকে ১ লাখ টাকা জরিমানা
সিলেট নগরীর মেজরটিলাস্থ ফিজা এন্ড কোং-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা এবং নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় ঔষুধ সংরক্ষণের অপরাধে ফিজাকে এ জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
এ সময় একই এলাকার শাহজালাল ফার্মেসিকে অবৈধ ঔষুধ বিক্রয়ের অপরাধে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব ৯ এর একটি টিম।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

