করোনায় সিসিকের কর আদায়কর্মী মিজানের মুত্যৃ
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর আদায় শাখার আদায়কারী সৈয়দ মিজান আহমদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক ১টায় সিলেটে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
সৈয়দ মিজান আহমদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে গেলেও করোনা মহামারির কারণে চিকিৎসা নিতে পারেননি। দেশে ফিরে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
পরে তার শরিরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়লে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে তার শারিরিক অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।
এদিকে, তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
Related News
সিসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীতা ঘোষণা দিলেন শিক্ষক আহমদ ইয়াসিন
আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইংরেজি শিক্ষক, সাহিত্য অনুবাদকRead More
এমএ করিম ইবনে মচ্ছব্বির বাংলাদেশের সকল মানুষের চোখে ছিলেন এক নজরকাড়া মানুষ
লেখক ও রাজনীতিবিদ এমএ করিম ইবনে মচ্ছব্বিরকে চিনেন না এমন লোকের সংখ্যা খুবই কম। তিনিRead More

