কোম্পানীগঞ্জে নৌকা থেকে চাঁদাবাজিকালে ৫ জনকে আটক করেছে পুলিশ
কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে বালু বোঝাই নৌকা থেকে চাঁদাবাজিকালে ৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ২ টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন ছাতক উপজেলার মাধবপুর গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মো. সেলিম আহমদ (২৫) ও আব্দুল কাইয়ুমের ছেলে জুয়েল (২৫), তাতীকোনা গ্রামের আবাছ আলীর ছেলে সমুজ আলী (৩২), চারেরবন গ্রামের ময়না মিয়ার ছেলে লায়েক মিয়া (৪০), চড়ারপার গ্রামের জালাল উদ্দীনের ছেলে ফরহাদ মিয়া (২৬)।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় উপজেলার পারকুলের চেঙ্গেরখাল নদীতে চাঁদা আদায়কালে তাদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, নদীপথে চাঁদাবাজিকালে ৫ চাঁদাবাজকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

