সিলেট বিভাগে আরও ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত
সিলেট বিভাগে নতুন করে আরও ৪৮ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮০১।
বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে নতুন করে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাঁদের বাড়ি সিলেট জেলায়। আর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জ জেলার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান জানান, ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কেউ মারা যাননি। সুস্থ হয়েছেন ৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ জেলার ১২ ও মৌলভীবাজার জেলার ৯ জন রয়েছেন।
এ পর্যন্ত সিলেট জেলায় করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬০০ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ৪৩ জন এবং সুস্থ হয়েছেন ২২০ জন। সুনামগঞ্জ জেলায় সংক্রমিত হয়েছেন ৭১১ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ১৪৫ জন। হবিগঞ্জ জেলায় সংক্রমিত হয়েছেন ২৬১ জন। মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ১৫৮ জন। মৌলভীবাজা্র জেলায় সংক্রমিত হয়েছেন ২২৯। মৃত্যু বরণ করেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৮৫ জন।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

