সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবে সেটি পরিবারের জন্য এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ। আর বাবা-মাকে কীভাবে সম্মান করতে হয়, তাঁদের কীভাবে সঠিক মূল্যায়ন করতে হয়- তা বই না পড়লে শেখা সম্ভব নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন, আমরা একটি মানবিক সমাজ চাই। সেই কাঙ্ক্ষিত মানবিক সমাজ গড়তে হলে আমাদের বই পড়ে আত্মিকভাবে মানবিক হতে হবে।
তিনি সাহিত্যের বৈচিত্র্য ও মাহাত্ম্য তুলে ধরে আরও বলেন, একেকটি বই আমাদের অনুভূতি ও চিন্তাচেতনাকে নতুন রূপ দেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়লে অন্তরে এক ধরনের অনুভূতির জাগরণ ঘটে, আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বই পড়লে তৈরি হয় অন্য এক আবেগ ও উদ্দীপনা। একটা সময় ছিল যখন আমরা লাইব্রেরি থেকে একটি বই এনে সবাই মিলে ভাগাভাগি করে পড়তাম। এখন যুগের পরিবর্তন হয়েছে, সরকার নিজেই আপনার দোরগোড়ায় বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে ভ্রাম্যমাণ লাইব্রেরিগুলো নিরলস কাজ করে যাচ্ছে। তাই সরকারের এই ইতিবাচক উদ্যোগকে কাজে লাগিয়ে আসুন আমরা সবাই বই পড়ায় আত্মনিয়োগ করি এবং একটি আলোকিত, মানবিক সমাজ গড়ে তুলি।
শুক্রবার (১৪ আগস্ট) সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘সিলেট বিভাগীয় পাঠক সমাবেশ ২০২৬’। তরুণ প্রজন্মকে বইমুখী করা এবং জ্ঞানচর্চার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), মোঃ মশিউর রহমান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আনোয়ারুল হক, যুগ্মসচিব (প্রশাসন), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রকল্প পরিচালক, দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প – মুঃ বিল্লাল হোসেন খান,
গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকা – পরিচালক (যুগ্মসচিব, প্রশাসন ও হিসাব), মোছাঃ মরিয়ম বেগম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ সাইফুল ইসলাম লিমন।
বিভাগীয় এই পাঠক সমাবেশে সিলেটের বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক পাঠক, শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

