Friday, August 14th, 2026
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবে সেটি পরিবারের জন্য এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ। আর বাবা-মাকে কীভাবে সম্মান করতে হয়, তাঁদের কীভাবে সঠিক মূল্যায়ন করতে হয়- তা বই না পড়লে শেখা সম্ভব নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন, আমরা একটি মানবিক সমাজ চাই। সেই কাঙ্ক্ষিত মানবিক সমাজ গড়তে হলে আমাদের বই পড়ে আত্মিকভাবে মানবিক হতে হবে। তিনি সাহিত্যের বৈচিত্র্য ও মাহাত্ম্য তুলে ধরে আরও বলেন, একেকটি বই আমাদের অনুভূতি ও চিন্তাচেতনাকে নতুন রূপ দেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বইRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবং জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না। অলি-আউলিয়ার পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল (রহ.), শাহপরাণ (রহ.) ও গাজী বোরহান উদ্দীন (রহ.) মাজারের মতো পবিত্র স্থানগুলোর আয়ের হিসাব-নিকাশে দীর্ঘদিন ধরে অস্পষ্টতা ও অস্বচ্ছতা বিরাজ করছে। তিনি পরিষ্কার জানিয়ে দিতে চান, অবিলম্বে মাজারের আয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব জনগণের সামনে উপস্থাপন করতে হবে এবং অসাধু চক্রকে বাদ দিয়ে মাজার পরিচালনা কমিটি সংস্কার করতে হবে। তিনি বলেন, সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। প্রকাশ্যে ট্রিপল মার্ডারের মতো ঘটনা ঘটলেও অপরাধীদেরRead More

