সিলেটে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলায় শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকার এসইডিপি-এর আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’ এর আয়োজনে শুক্রবার (১২ জুন) সিলেট সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনী ও আলোচনা সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।
তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই উদ্ভাবনী আইডিয়াগুলোই আগামী দিনের বাংলাদেশের মূল চালিকাশক্তি হবে। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা এগিয়ে যাব।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা এবং নতুন নতুন ইনোভেশন আইডিয়া প্রদর্শন করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের তৈরি বিভিন্ন প্রজেক্টের খোঁজখবর নেন।
বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক৷ ( শিক্ষা ও আইসিটি) মাসুদরানা,
শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সরকারি মুরারিচাঁদ কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ।
স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আশজাদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তরুণ উদ্ভাবকদের এই মিলনমেলা উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
উল্লেখ্য, মেলায় মোট স্টল ছিলো ৩৫ টি।
Related News
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দRead More
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More

