হ্নদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম
সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আকবর আলীকে দেখতে যান তিনি। এসময় উনার সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা।
এসময় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপির সভাপতি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন গভর্নিং বডির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী আকবরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও শয্যা পাশে কিছু সময় কাটান এবং আকবর আলীর আশুরোগমুক্তি কামনা করেন।উল্লেখ্য সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী কিছুদিন থেকে হ্নদরোগ জনিত কারণে সিলেটের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন ও ডাক্তারের পরামর্শে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আজ এনজিওগ্রাম হয়। বর্তমানে আকবর আলীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা নিশ্চিত করেন।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

