মিয়ানমারে অন্তত ১৪৪ নিহত, আহত ৭৩২ – জান্তা সরকার
ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং।
এখন পর্যন্ত ৭৩২ জন আহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিবিসি বার্মিজ তাকে উদ্ধৃত করে বলছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী নেপিডোতে। সেখানে অন্তত ৯৬জন মারা গেছেন।
এছাড়া, মান্দালয়ে ৩০ এবং সাগায় ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছেন মি. হ্লাইং।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভবন ধসে তিনজন নিহতের কথা জানা গেছে। আটকা পড়েছেন ৮১জন নির্মাণ শ্রমিক।
থাই সামরিক বাহিনীর তথ্য মতে, ধসে পড়া ভবনের বেশিরভাগই নির্মাণাধীন।
বিবিসি
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

