জুলাই বিপ্লবে শহিদ পরিবারের মধ্যে আর্থিক অনুদান ও ঈদ উপহার প্রদান করলো সদর উপজেলা জামায়াত
জুলাই বিপ্লবে শহিদ পরিবারের মধ্যে আর্থিক অনুদান ও ঈদ উপহার প্রদান করেছে সিলেট সদর উপজেলা জামায়াত।
শুক্রবার (২৮ মার্চ) বাদ জুমআ উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইনাতাবাদ গ্রামে ওয়াসিম আহমদের পিতার কাছে নগদ ১০ হাজার টাকা ঈদের জামা প্রদান করা হয়েছে।
ওয়াসিম আহমদ জুলাইয়ের আন্দোলনে ঢাকায় শহিদ হোন।
এদিকে হবিগঞ্জে শাহাদাৎ বরণকারী টুকেরবাজার ইউনিয়নের মোস্তাক আহমদের পরিবারকে অনুরুপ আর্থিক অনুদান ও ঈদ উপহার প্রদান করেছে উপজেলা জামায়াত।
বাদেয়ালী গুচ্ছগ্রামে মোস্তাক আহমদের ভাই ময়না মিয়ার হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রাখতে জামায়াতের এই উদ্যোগে। জামায়াত সবসময় নিহত ও আহতদের পরিবারের সাথে থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুমিনুজ্জামান, সহকারি সেক্রেটারি আমিনুর রহমান, সহকারি সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদ, সেক্রেটারি আব্দুল কাইয়ুম, নায়েবে আমীর মখলিছুর রহমান ইমরান, ৯নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠন- সভাপতি শামীম সাধারণ সম্পাদক মেহরাব
দক্ষিণ সুরমা ঔষধ ব্যবসায়ী ঐক্য পরিষদের কার্যনিবাহী কমিটির কমিটি গঠিত হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিতRead More
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের আফলাতুন নেছা হিফযুলRead More

