শাহাদাৎ বরণকারী পরিবারের মধ্যে সিলেট সদরে জামায়াতের আরও ১ লক্ষ টাকা করে অনুদান প্রদান
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ও হবিগঞ্জে সিলেট সদর উপজেলার (দুই নাগরিক) শাহাদাৎ বরণকারী, ওয়াসিম ও মোস্তাক আহমদের পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষথেকে আরও ১ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। এর আগে ১০ আগস্ট সিলেট সদর উপজেলার অনন্তপুর গ্রামে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, শাহাদাৎ বরণকারীদের পরিবারের মধ্যে ১ লক্ষ টাকা করে এবং আহতদেরকেও অনুদান দিয়ে যান ও তাদের পরিবারকে শান্তনা প্রদান করেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা কান্দিগাঁও ইউনিয়নের বলাউড়া গ্রামে সেই দুই পরিবারকে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আবারও অনুদান প্রদান করা হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সামাদের সভাপতি ও সদর উপজেলা সহকারী সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা উত্তর জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির আহমদ, নায়েবে আমীর আব্দুল লতিফ মেম্বার, শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মো. আব্দুল কাইয়ূম, দিলওয়ার হোসেন, নুরুল ইসলাম, আবুল কাশেম, মনির আহমদ, আবু বক্কর, আবু তাহের, জসিম উদ্দিন প্রমূখ।
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

