ছাত্র জনতাকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন আব্দুল মালেক মেম্বার
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক মেম্বার বিজয়কামী ছাত্র- জনতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের সূত্র ধরে দেশের ছাত্র জনতার এক দফা দাবী আওয়ামী লীগ সভানেত্রী ভূয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তিনি উল্লেখ করেন এ বিজয় বাংলাদেশের দ্বিতীয় বিজয়। এ বিজয়ে মানুষ যেভাবে আনন্দিত হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছেনা। মানুষ যেন, শ্বাস ছেড়ে বাঁচল। তারা যেন দীর্ঘ ১৫ বছর পর মুক্ত বাতাসে।
আব্দুল মালেক মেম্বার আরো বলেন, বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করতে হবে। অনুগ্রহ পূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ন হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নিবেন না। আল্লাহ তা’য়ালার দরবারে শোকরিয়া জানান।
উক্ত আন্দোলনে শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ।
Related News
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

