রোটারী ক্লাব সিলেট প্যারাডাইসের ঢেউটিন বিতরণ
বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের বাসিন্দা শতবর্ষী নারী মিতা বেগমের ঘর নির্মাণের জন্য ৩ বান ঢেউটিন প্রদান করেছে রোটারী ক্লাব অব সিলেট প্যারাডাইস।
শনিবার (১ অক্টোবর) দুপুরে সিলেটের লালদিঘির পারে রোটারী ক্লাব অব সিলেট প্যারাডাইস এর সভাপতি রোটারীয়ান মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারীয়ান আরিফ আহমদ চৌধুরীর পরিচালনায় বন্যা পরবর্তী পূনর্বাসন প্রগ্রাম সম্পন্ন হয়।
ঢেউটিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব সিলেট ডিস্ট্রিক্ট ৩২৮২ এর এরিয়া ডাইরেক্টর রোটারীয়ান হানিফ মোহাম্মদ।
এসময় উপস্থিত ছিলেন, চার্টার্ড প্রেসিডেন্ট রোটারীয়ান মোহাম্মদ আমিনুল ইসলাম, আইপিপি ইঞ্জিনিয়ার রোটারীয়ান মনিরুজ্জামান মনির, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারীয়ান সুলতান রাজু, ভাইস প্রেসিডেন্ট রোটারীয়ান কামরান কবির, সদস্য রোটারীয়ান আনোয়ার কবির।
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

