মজুরি বৃদ্ধির দাবিতে দেশের সব চা-বাগানে ধর্মঘটের ডাক
মজুরি বৃদ্ধির দাবিতে আগামীকাল শনিবার (১৩ আগস্ট) থেকে সিলেট ও চট্টগ্রামসহ দেশের মোট ২৩১টি চা-বাগানে ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন।
আজ শুক্রবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চা-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল।
চা-বাগানের সব কাজ বন্ধ করে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশসহ বিভিন্ন জায়গায় রাস্তায় অবস্থান নেয়ার জন্য প্রতিটি চা-বাগানের শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন।
মজুরি বৃদ্ধির দাবিতে গত মঙ্গলবার থেকে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন দেশের চা-শ্রমিকরা। আজ শুক্রবারও দেশের সব চা-বাগানে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছেন তারা।
প্রসঙ্গত, চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। প্রতিবছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত ৩ বছর ধরে মজুরি বাড়ানো হচ্ছে না। এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে চা-শ্রমিকদের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে মঙ্গলবার থেকে সকল চা-বাগানে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়েছে।
চা-শ্রমিক নেতারা জানিয়েছিলেন, তিনদিনের মধ্যে তাদের দাবি মানা না হলে দেশের সব বাগান এক সঙ্গে বন্ধ করে দেওয়া হবে।
Related News
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More

