যুদ্ধ ড্রোন দেখতে সম্প্রতি দু’দফা ইরান সফর করেছেন রুশ কর্মকর্তারা : যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান শনিবার বলেছেন, যুদ্ধ ড্রোন দেখতে সম্প্রতি দু’দফা ইরান সফর করেছেন রুশ কর্মকর্তরা। ইউক্রেন যুদ্ধে নিজেদের সামরিক শক্তি বাড়ানোই রাশিয়ার লক্ষ্য। খবর এএফপির।
সুলেভান এক বিবৃতিতে বলেন, ইরানের সামরিক বাহিনী গত ৮ জুন ও ৫ জুলাই দু’দফায় দু’টি রুশ প্রতিনিধি দলকে কাশান এয়ারফিল্ডে স্বাগত জানায়।
হোয়াইট হাউস প্রকাশিত স্যাটেলাইট ছবিতে শাহেদ-১৯১ ও শাহেদ-১২৯ ড্রোন এখানে উড়তে দেখা গেছে।
হোয়াই হাউস এ সপ্তাহের গোড়ার দিকে জানিয়েছিল , তাদের বিশ^াস মস্কো শত শত ড্রোন পেতে আগ্রহী এবং তেহরান যত দ্রুত সন্ভব এই ড্রোন দিতে রুশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

