ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলাম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট সদর উপজেলার যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, এবারের ঈদ একটি ভিন্ন প্রেক্ষাপটের ঈদ। কারন স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের হৃদয় হাহাকার করছে। অনেক ক্ষতির সম্মুখিন সিলেট এবং সুনামগঞ্জবাসী। এ বেদনার মধ্যদিয়েও আমাদেরকে পবিত্র ঈদ উৎসব পালন করতে হবে। এ ঈদ খুব গুরুত্বের । ঈদের আগে থেকেই বানভাসি দুর্গত মানুষের পাশে রয়েছেন হাজারও হৃদয়বান ব্যক্তিরা। তারা নিজেরদের সম্পাদ মানবতার কল্যাণে কুরবানি করেই চলছেন। ঈদুল আযহায় উৎসর্গের ও আনন্দ উৎসবের মাধ্যমে নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করতে হবে। কোরআনের যে ভাষ্য ‘আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন-মরণ সবই মহাবিশ্ব প্রতিপালকের জন্য।’
কোরবানির মাধ্যমে তা প্রমাণ করতে হবে। তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে এই উৎসর্গের মাধ্যমে। নিজের সামান্য ইচ্ছাকে ত্যাগ করাও কোরবানি। কিন্তু সব চেয়ে বড় কোরবানি হচ্ছে আত্মজ কিছু ত্যাগ করা। যে জিনিসের সাথে আত্মার সম্পর্ক, তাকে ত্যাগ করা মানে সর্বোচ্চ ত্যাগ। সেই সর্বোচ্চ ত্যাগ করার জন্যই তো এই ধর্মীয় নির্দেশ এসেছিল। আর যুগে যুগে কালে যারা যত বিলিয়ে দিতে পেরেছেন ত্যাগ করতে পেরেছেন তাঁরাই অনন্ত প্রশান্তি ও সম্মান লাভ করেছেন।
ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। সবাইকে ঈদের আনন্দ এক সাথে ভাগ করে নিতে হবে এক কাতারে মিলে।
পবিত্র এই দিনে ত্যাগের মহিমায় উজ্জল ঈদুল আযহার দিনে আনন্দ উৎসবে ভরে উঠুক সকলের মনপ্রাণ। সকল ভেদাভেদ ভুলে গিয়ে, গরীব দুঃখীদের পাশে দাঁড়াই। পবিত্র ঈদ-উল-আযহা সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও প্রশান্তি।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

