করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৯০ জন আক্রান , ১০ জনের মৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৭৭২।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।
গতকাল মঙ্গলবার নতুন করে ৪৩৪ জন আক্রান্ত হয়েছিলেন এবং আরও ৯ জন মৃত্যুবরণ করেছিলেন। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩,৩৮২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ছিলো ১১০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো দুইজন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছিলেন ৮৭ জন।
বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

