করোনা ভাইরাসের সচেতনতা বাড়াতে সূচনা প্রকল্পের মাইকিং
সিলেট সদর উপজেলা প্রসাশন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং সূচনা প্রকল্প এর সম্বনয়ে করোনা ভাইরাসের সচেতনতার বাড়ানোর জন্য সিলেট সদর উপজেলার ৬টি ইউনিয়নে গত ১৪ ও ১৫ এপ্রিল মাইকিং করা হয়েছে। ইউনিয়ন গুলো হচ্ছে খাদিমনগর, খাদিমপাড়া, টুকেরবাজার, হাটখোলা, মোগলগাও, জালালাবাদ। এছাড়াও গর্ভবতী নারী , ম্যাম ও স্যাম শিশুর মায়েদের সাথে ফোন আলাপে কাউসিলিং এর মাধ্যমে সূচনার কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে অপুষ্টি দূরীকরণে সূচনা পুষ্টি বিষয়ক একটি প্রকল্প। এই প্রকল্পটি দুই বছরের কম বয়সী শিশুদের মধ্যে দীর্ঘকালীন অপুষ্টির হার উল্ল্যেখযোগ্য ভাবে কমিয়ে আনবার লক্ষ্যে সিলেট এবং মৌলভীবাজার জেলায় কাজ করছে। যুক্তরাজ্য সরকারের ইউকে এইড এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এই প্রকল্পটি বা¯তবায়িত হচেছ। লক্ষ্য অর্জনের জন্য এই কর্মসূচিটি পুষ্টি সংশ্লিষ্ট এবং পুষ্টি সংবেদনশীল কার্যক্রমের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More

