সিলেটে গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়
সিলেটে দেশীয় উৎস হতে গ্যাস উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি শনিবার সকালে জৈন্তাপুর উপজেলার হরিপুরস্থ সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির প্রধান কার্যালয়ে (সিলেট) স্বাস্থ্য বিধি মেনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সিলেট গ্যাস ফিল্ডস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রো বাংলা’র চেয়ারম্যান নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
মতবিনিময় সভায় সিলেট গ্যাস ফিল্ডস লিঃ ও বাপেক্স এর মহা ব্যবস্থাপকবৃন্দসহ পেট্রোবাংলা এর সাথে সংশি¬ষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

