জেড এম শামসুলের পরিবারকে প্রেসক্লাবের ১ লাখ টাকা প্রদান
সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য জেড এম শামসুলের মৃত্যুকালীন অনুদানের ১ লাখ টাকা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের মরহুমের বাড়িতে গিয়ে সিলেট ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী এই টাকা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু ও কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী।
মরহুম জেড এম শামসুলের স্ত্রী ফাতেমা বেগম, পুত্র সিফাজুল হক ও ছামিউল হকের কাছে সিলেট প্রেসক্লাব সদস্যের মৃত্যুকালীন অনুদানের ১ লাখ টাকা হস্তান্তর করা হয়। এই সময় মরহুমের ভাই দুলু মিয়াও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্লাবের কল্যাণ তহবিল থেকে জেড এম শামসুল পরিবারই প্রথম ক্লাব সদস্যের মৃত্যুকালীন অনুদানের টাকা পেলেন। পরে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুম জেড এম শামসুলের কবর জিয়ারত করেন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
Related News
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা: মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দাবি
বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণের পূর্ণাঙ্গ ব্যবস্থাRead More
মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীক পেয়েছেন
সিলেটের ঐতিহ্যবাহী মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীকRead More

