বিশ্বনাথে ঘরে মিলল আলিম পরীক্ষার্থী লজিং মাস্টারের ছুরিকাহত লাশ
সিলেটের বিশ্বনাথে নুরুল আমিন (২৪) নামে এক মাদ্রসাছাত্র ও লজিং মাস্টারকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সেলিম মিয়ার বাড়ির ঘর থেকে রক্তাক্ত অবস্থায় ওই লজিং মাস্টারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সেলিম মিয়া ও তার পুত্র আশফাক আহমদকে (১৪) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে।
নুরুল আমিন জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের মৃত সাজ্জাদ আলীর পুত্র। দীর্ঘদিন ধরে সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের মৃত মনোহর আলীর পুত্র সেলিম মিয়ার (৪৮)বাড়িতে লজিংয়ে থেকে বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতো।
বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, তার শরীরে ৫ থেকে ৬টি ছুরিকাঘাত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Related News
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

