সিলেট এম এজি ওসমানী হাসপাতালে ভারত সরকারের দেয়া দুটি এম্বুলেন্সের উদ্বোধন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, ‘সিলেটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী টাকা দিচ্ছেন। কোন প্রকল্প নিয়ে সমস্যা থাকলে আমার সিলেট ও ঢাকার অফিস উন্মুক্ত। সমস্যা জানাতে পারেন। সমস্যা জানলে সমাধান করতে পারবো। কিন্তু অজুহাতে যেন উন্নয়ন কাজ বাধাগ্রস্থ বা আটকে যেন না যায়।’
আজ সকালে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া দুটি এম্বুলেন্স প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মুরশেদ আহমদ চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক, সিলেট স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক হিমাংশু লাল রায়, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানসহ নেতৃবৃন্দ।
Related News
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More
সিলেটে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলায় শিক্ষার্থীদের মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী প্রদর্শনীRead More

