দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ড দ্য হরাইজন: গ্রাউন্ড টু অরবিট’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল দুর্যোগকালীন যোগাযোগ ও জরুরি ব্যবস্থাপনায় যুব সমাজকে সম্পৃক্ত করা। এতে আমন্ত্রিত বক্তারা যুবকদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং দুর্যোগ মোকাবিলায় তাদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন।
এআরএবি’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফায়ার সার্ভিস ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. রফিকুর রহমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)-এর সদস্য মেজর জলিল, ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এম. এ. আজাদ আনোয়ারসহ অন্যান্য অভিজ্ঞ কর্মকর্তা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর নাজমা শামস, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর খন্দকার নাসির উদ্দিন এবং এসএবি’র নির্বাহী পরিচালক ড. এম. এ. মান্নান।
সেমিনারে বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে যুব সমাজকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতে হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের দুর্যোগ মোকাবিলা সক্ষমতা আরও জোরদার করবে।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

