Main Menu

Thursday, March 19th, 2026

 

রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের উদ্যোগে  ইফতার অনুষ্ঠিত হয়েছে। ‎গত ১৪ই মার্চ মোতাবেক ২৪ রমজান মেজরটিলা উত্তর জাহানপুরে অবস্থিত রিয়াজুল জান্নাহ বালিকা মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্টিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট মোঃ মুরাদুজ্জামান চৌধুরী, ইলেক্ট প্রেসিডেন্ট মোঃ আজাদ উদ্দিন, সেক্রেটারী মোঃ ওলিউর রহমান, পিপি মোঃ আব্দুস সালাম, পিপি রাহিম ইসলাম মিছলু, পিপি মাহবুব ইকবাল মুন্না, পিপি মোঃ মকসুদুর রহমান চৌধুরী, পিপি মোঃ মওদুদ আহমদ, পিপি মোঃ এনামুল কবির, জয়েন্ট সেক্রেটারী এস কে জাবেদ, ইন্টারন‍্যাশনাল সার্ভিস ডিরেক্টর মোঃ তোফায়েল আহমদ,চিপ সার্জেন্ট এট আর্মস গোলাম কিবরিয়া নাঈম প্রমুখ।