Main Menu

Friday, February 13th, 2026

 

‎সিলেট জেলায় বিএনপির বিজয়ী প্রার্থীদেরকে মালেক মেম্বারের অভিনন্দন

সিলেট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মেম্বার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোটের মাধ্যমে এ বিজয় অর্জিত হয়েছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ‎তিনি বলেন, সিলেটবাসী উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রায় দিয়েছেন। বিজয়ী প্রার্থীরা জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন— এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। ‎আব্দুল মালেক মেম্বার আরও বলেন, এ বিজয় শুধু প্রার্থীদের নয়, এটি দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি নির্বাচনীRead More