Wednesday, January 21st, 2026
দক্ষিণ সুরমা মেডিসিন ব্যবসায়ী ঐক্য পরিষদের জরুরী প্রতিবাদ সভা
ফার্মেসি ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি মূলক তথ্য ছড়ানোর প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ৯ টায় দক্ষিণ সুরমা মেডিসিন ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে শতাধিক ফার্মেসির ব্যবসায়ী বৃন্দ এর উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । প্রতিবাদ সভায় ব্যবসায়ী বৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন, সিলেটের মেডিসিন ব্যবসার বৃহত্তর পাইকারি মার্কেট রয়েছে দক্ষিণ সুরমা তথা পুলের মুখে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল দক্ষিণ সুরমা ও পুলের মুখের মেডিসিন ব্যবসা বিনষ্ট করতে এবং জনসাধারণকে সঠিক সেবা থেকে বঞ্চিত করতে নানা ধরনের বিভ্রান্তি মূলক তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে।Read More
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, নারী শিক্ষার প্রসার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। নারী শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে শিক্ষকদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নারী শিক্ষার গুণগত মান উন্নতির লক্ষ্যে শিক্ষার্থীদের গবেষণামুখী শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে লেখাপড়ার আহ্বান জানান। তিনি গতকাল ১৯ জানুয়ারি সোমবার সকালে সিলেট মহানগরীর শামিমাবাদস্থ কলেজ মিলনায়তনে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগ আয়োজিতRead More

