মরহুম জিল্লুল হক স্মারক গ্রন্থ শূণ্যতায় শোকাশ্রুর মোড়ক উন্মোচন
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সমাজসেবা, রাজনীতি আর সৃষ্টিশীল কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন জিল্লুল হক। এখনকার মানুষের সীমাবদ্ধতা দেখার মধ্যে-লেখা এবং পড়ায় মনোনিবেশ অনেকটাই কম। সেখানে জিল্লুল হক স্মারক গ্রন্থ সম্পাদনা করে মাহবুব আহমদ রুমনের এই মহতি উদ্যোগ নিশ্চয় প্রশংসনীয়। আমার বিশ্বাস তাকে দেখে অনেকেই লেখালেখিতে অনুপ্রাণিত হবে। একটি বই সাজানো সহজ কথা নয় অনেক প্রতিভার প্রয়োজন।
মঙ্গলবার (১৯ আগস্ট) ওসমানী নগর উপজেলার গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজ হলরুমে জিল্লুল হক স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব মরহুম জিল্লুল হক স্মারক গ্রন্থ শূণ্যতায় শোকাশ্রুর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মুকিত আজাদের সভাপতিত্বে এবং ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী ও কবি বোরহান উদ্দিনের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন মাওলানা সৈয়দ মো. আবু তাহের।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন ও বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিছবাহ, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল জিলু, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খসরুজ্জামান, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জিল্লুল হক স্মারক গ্রন্থের সম্পাদক মাহবুব আহমদ রুমন, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ মো. এহিয়া, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, ওসমানীনগর উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হা. মো .মনসুর, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাজু আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জননেতা এম. ইলিয়াস আলীর ব্যক্তিগত সহকারী ময়নুল হক, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ চেয়ারম্যান, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিন আহমদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জিল্লুল হক স্মৃতি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটিরRead More
সদর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক কমিটি গঠন : নুরুল হক আহবায়ক আলী আহমদ সদস্য সচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট সদর উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩Read More

