রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বৃহস্পতিবার
রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির উদ্যোগে ২০২৫ সালে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে এ “সংবর্ধনা অনুষ্ঠান”-এর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং রোটারি ইন্টরন্যাশনাল ডি-৬৫ এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল (অব:) পিডিজি এম আতাউর রহমান পীর। রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, পিএইচএফ এর সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির চার্টার প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির আহমদ চৌধুরী, পিএইচএফ।
এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়াও একই দিন এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, সিলেট কাবাডি খেলায় বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ ও স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির সদস্যবৃন্দ, সিলেটের সকল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারিবৃন্দ এবং দাওয়াতপ্রাপ্ত এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীবৃন্দ ও কাবাডি খেলায় বিজয়ী দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

