সিলেট সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিক
সিলেট সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মো. আব্দুল খালিক।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ ও সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী জাহেদ আহমদ পবিত্র ওমরাহ পালনের জন্যে সৌদি আরবে থাকায়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করবেন মো. আব্দুল খালিক। আব্দুল খালিক সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দির্ঘদিন দায়িত্ব পালন করেছেন। সদর উপজেলা বিএনপির বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক তিনি। আব্দুল খালিক কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের কৃতিসন্তান। তার পিতা মরহুম সোনা মিয়া মেম্বার জেলা বিএনপির সুনামধন্য সহ সভাপতি ছিলেন।
সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ ও সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী জাহেদ আহমদ পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করবেন আব্দুল খালিক।
Related News
মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কমিটির কেক কাটা ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখা আয়োজিত কেক কাটা ওRead More
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার আওতাধীন সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটির মেয়াদ উত্তীর্ণRead More

