সদর উপজেলা সমবায়ের যৌথ সভা ও সফল সমবায়ীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি তৃতীয় পর্যায়ের সফল বাস্তবায়নের লক্ষ্যে যৌথ সভা ও সফল সমবায়ীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধক আশিষ কুমার বড়ুয়া।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমবায় অফিসার তন্ময় আদিত্য।
উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে প্রথম সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন খাদিমপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সৈয়দা রোকিয়া বেগম, দ্বিতীয় হয়ে সম্মাননা গ্রহণ করেন টুকেরবাজারের শেখ পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির রুনা বেগম, তৃতীয় হয়ে সম্মাননা গ্রহণ করেন খাদিমপাড়ার চকগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মোছাৎ ছালমা বেগম।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
জেলা মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিলেট জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জলমহাল নীতিমালা বিষয়ক একRead More

